জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা-২০১৩ - প্রাণিবিজ্ঞান

Introduction to Zoology-2013

জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা-২০১৩
বিষয় : প্রাণিবিজ্ঞান পরিচিতি (Introduction to Zoology)
বিষয় কোড : 3152
[২০০৯-২০১০ শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী]


ক-বিভাগ

যেকোনো দশটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও :

"The Book of Indian Birds"-এর লেখক কে?
উত্তর : সলিম আলী। তিনি ভারতীয় উপমহাদেশের একজন বিজ্ঞানী এবং তার প্রধান পরিচয় হলো তিনি একজন বিখ্যাত পক্ষীবিদ ।

অনালি গ্রন্থিবিদ্যা বলতে কী বুঝ?
উত্তর : প্রাণিবিজ্ঞানের যে শাখায় প্রাণিদেহের অনাল গ্রন্থিসমূহের উৎপত্তি, বিকাশ ও কার্যাবলি সম্পর্কে আলোচনা করা হয়, তাকে অনালি গ্রন্থিবিদ্যা বলে।

প্রাণিবিজ্ঞান বিকাশে Thomas Hunt Morgan- এর অবদান উল্লেখ কর।
উত্তর : Drosophila নামক ফলের মাছিতে বংশগতি সঞ্চারণের কৌশল আবিষ্কর করেন ।

বিশুদ্ধ প্রাণিবিজ্ঞান কী?
উত্তর : প্রাণিবিজ্ঞানের যে শাখায় প্রাণী সম্বন্ধীয় তত্ত্বীয় বিষয় বিস্তারিত আলোচনা করা হয়, তাকে Pure Zoology বা বিশুদ্ধ প্রাণিবিজ্ঞান বলে।

ইরিথ্রোসাইটস-এর কাজ কী?
উত্তর : খাদ্যরস, অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইড বহন করা।

জন বলতে কী বুঝ?
উত্তর : কোনো একটি প্রজাতির বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন স্বতন্ত্র একটি জীবকে জন বলে।

“আত্মঘাতী থলি” কী?
উত্তর : লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়।

অঞ্চলায়ন কী?
উত্তর : কোনো কেনো প্রাণীর দেহে খণ্ডক থাকলেও তা স্পষ্ট হয় না বরং কিছু খণ্ডক একত্রিত হয়ে দেহে এক একটি অঞ্চল স্পষ্ট দৃশ্যমান হয়। যেমন- মাথা অঞ্চল, বক্ষ অঞ্চল, উদর অঞ্চল। এরূপ প্রতিটি অঞ্চলকে Tagmata বলে। আর দেহ এরূপ অঞ্চলে বিভক্ত হওয়াকে অঞ্চলায়ন বা Tagmatization বলা হয়।

⇒Follow us On Google News For Latest Updates ⇐

মারণ বোতলের কাজ কী?
উত্তর : পতঙ্গ ধরা।

সম্প্রদায় বলতে কী বুঝ ?
উত্তর : প্রাকৃতিক পরিবেশে কোনো নির্দিষ্ট বসতিতে (habitat) বিভিন্ন প্রজাতির একাধিক পপুলেশনের সদস্যরা পারস্পরিক মিথষ্ক্রিয়া ও নির্ভরশীলতার মাধ্যমে যে স্বতন্ত্র বাস্তুতান্ত্রিক একক (ecological unit) গড়ে তোলে, তাকে সম্প্রদায় বলে ।

দ্ব্যগ্র যোজক কী?
উত্তর : কোনো প্রাণীর দুটি বৈশিষ্ট্যর উপর ভিত্তি করে যে যোজক তৈরি করা হয়, তাকে দ্ব্যগ্র যোজক বলে।

বায়োলজিক্যাল সফটওয়্যার বলতে কী বুঝ?
উত্তর : কম্পিউটারের মাধ্যমে বায়োলজিক্যাল বিভিন্ন সমস্যার সমাধান করার প্রোগ্রামকে বায়োলজিক্যাল সফটওয়্যার বলে ।

খ-বিভাগ

যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও :

২। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রাণিকুলের গুরুত্ব লেখ।

৩। পৃথিবীতে জীবন সৃষ্টির আণবিক পর্যায় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কর।

৪। আদিকোষ ও প্রকৃত কোষের পার্থক্য লেখ।

৫। বিভিন্ন প্রকার RNA-এর বিবরণ দাও।

৬। হৃদপেশির বৈশিষ্ট্য ও কাজ লেখ।

৭। প্রোটোসটোম ও ডিউটারোসটোম-এর মধ্যে পার্থক্যগুলো লেখ ।

৮। Radiata ও Bilateria-র মধ্যে পার্থক্য লেখ।

৯। হিমোসাইটোমিটার কী? হিমোসাইটোমিটারের ব্যবহার লেখ।

গ-বিভাগ

যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও :

১০। প্রাণিদেহের সাংগঠনিক মাত্রার বিবরণ দাও ।

১১। (ক) কোষ চক্র বলতে কী বুঝ? কোষচক্রের বিবরণ দাও। (খ) মাইটোসিস ও মিয়োসিসের পার্থক্য লেখ।

১২। (ক) স্নায়ু কলা কী? (খ) একটি নিউরনের গঠন ও কাজ লেখ।

১৩। (ক)প্রতিসাম্যতার সংজ্ঞা দাও । (খ) বিভিন্ন প্রকার প্রতিসাম্যতা গুরুত্বসহ আলোচনা কর ।

১৪। (ক)পাঁচ রাজ্য শ্রেণিবিন্যাস পদ্ধতি বর্ণনা কর।

১৫। (ক) কোষ অঙ্গাণু কী? (খ) নিচের কোষ অঙ্গাণুগুলোর গঠন ও কাজ লেখ : (i) Lysosome; (ii) Endoplasmic reticulum.

১৬। (ক)নমুনায়ন কী? নমুনায়ন পদ্ধতিগুলো কী কী? (খ) নমুনার তালিকা প্রণয়নে কী কী বিষয় গুরুত্বপূর্ণ?

১৭। (ক) তথ্যপ্রযুক্তি বলতে কী বুঝ? (খ) উদাহরণসহ বিভিন্ন প্রকার প্রবন্ধের বর্ণনা দাও ৷
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url